বিডি নিউজ ৬৪: ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর অংশ হিসেবে জয়পুরহাটে আজ বুধবার সকাল ১১টায় সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে সাঁতারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
জেলা পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ১৪৪ জন ছেলে ও আটজন মেয়ে অংশ নেয়। এতে ১০ জন ছেলে এবং দুইজন মেয়ে প্রতিযোগী জাতীয় পর্যায়ের সাঁতারে অংশ নেওয়ার সুযোগ লাভ করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল