লক্ষ্মীপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে ২০০ পিস ইয়াবা এবং ইয়াবা প্যাকেটজাত করার মেশিনসহ জসীম উদ্দিন শাহীন ও আফজাল হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের বাঞ্চানগর গ্রামের রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীনের বিরুদ্ধে ৪টি ও আফজালের বিরুদ্ধে ২টি মাদক আইনে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা ওই এলাকার বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পলিথিনের প্যাকেটজাত করার একটি মেশিন উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *