বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

বিডি নিউজ ৬৪: রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে মো. রফিক (৩০) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টায় বাড্ডা ১১ নম্বর রোডের ডিআইজি প্রজেক্টের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ‌উপ-পরিদর্শক (এসআই) রহমত আলি জানান, মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে। মুজিবর রহমানের ছেলে রফিকের বাড়ি কুমিল্লার লাকসামে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *