বিডি নিউজ ৬৪: বিতর্কের ঝড় তুলেছিল ঘটনাটি। মিসরের জুডোকা ইসলাম আল শিহাবি শুক্রবার তার ইভেন্টে ইসরায়েলের ওর স্যাসনের কাছে হেরেছেন। এরপর স্যাসন হাত বাড়িয়ে দিলেও হাত মেলাননি শিহাবি। জুডোর নিয়ম অনুযায়ী মাথা নত করে শ্রদ্ধাও জানাননি। এই ঘটনায় শিহাবিকে রিও অলিম্পিক থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
ওই ঘটনায় স্থানীয় দশর্কদের কাছ থেকে দুয়ো শুনেছিলেন শিহাবি। আরব বিশ্বের মিডিয়ায় তা ঝড়ও তোলে। ফিলিস্তিনে বীর বলা হয় শিহাবিকে। খেলার মধ্যে রাজনীতি টেনে আনার দায়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সতর্ক করেছিল শিহাবিকে। এরপর তো তাকে দেশেই পাঠিয়ে দেওয়া হলো।
৩৪ বছরের শিহাবিকে তার অলিম্পিক দলই ফেরত পাঠিয়েছে দেশে। ওই ঘটনাকে অলিম্পিক কমিটিও সহজভাবে নেয়নি। তারা মনে করে, অলিম্পিক হলো সেতু তৈরির জন্য। দেয়াল গড়ার জন্য না।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল