বিডি নিউজ ৬৪: বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এসব খাবার বিতরণ করা হয়।
এর আগে মন্ত্রী বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহিন আহমেদ, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জেড এ জিন্নাহ, সাধারণ সম্পাদক, বাস্তা ইউপি চেয়ারম্যান আসকর আলী, মহিলা লীগ নেত্রী সিলারা ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিন দেওয়ান প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল