যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিডি নিউজ ৬৪: যশোর সদর উপজেলায় বাসের ধাক্কায় কায়েম আলী (৪২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কায়েম আলী উপজেলার চুড়ামনকাঠি উত্তরপাড়ার আব্দুর রহমানের ছেলে।

ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, সকালে কায়েম আলী তার মেয়ে কারিসমাকে স্কুলে পৌঁছে দিয়ে মোটরসাইলেকে করে বাড়ি ফিরছিলেন। পথে চুড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কলকাতাগামী রয়েল কোচের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় রয়েল পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই চালক ও হেলপার পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *