সাবমেরিন মেরামত কারখানায় বিস্ফোরণে নিহত ১

বিডি নিউজ ৬৪: দক্ষিণ কোরিয়ায় সাবমেরিন মেরামত কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ২ জন। আজ মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা ইয়ংহাপ এ তথ্য জানিয়েছে।

দেশটির সামরিক এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ গিয়ংসাঙ প্রদেশের জেনিতে অবস্থিত ওই কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ছোট আকারের একটি সাবমেরিন মেরামত করা হচ্ছিলো। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এদিকে বিস্ফোরণের সময় আহত অবস্থায় পানিতে পড়ে যান ২জন। তারা এখনো নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *