বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় মনির হোসেন (২৫) নামে সোয়েটার কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন দিনাজপুরের বিরল থানার নারাবাড়ি বাজার এলাকার মো. রমজান আলীর ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আরিফ হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে মনির হোসেন নগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। মনির হোসেন ওই এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় প্রোমেকার সোয়েটার কারখানায় চাকরি করতেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল