বিডি নিউজ ৬৪: রংপুর সদর উপজেলার পালিচড়ায় সীমানার প্রাচীর নিয়ে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহাবুদ্দিন (৮৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সকাল সাড়ে ৬টায় সীমানার প্রাচীর নিয়ে শাহাবুদ্দিন ও লুৎফর রহমানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লুৎফর রহমানের ছেলে মাহবুবুর রহমান লাঠি দিয়ে আঘাত করলে চাচা শাহাবুদ্দিন গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যান। পরে বেলা সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে তাজুল ইসলাম লুৎফর রহমান ও মাহবুবুর রহমানকে আসামি করে কোতোয়ালি থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
বিয়টি জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম। ময়না তদেন্তর জন্য মরদেহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি। তবে আসামিদের ধরতে পুলিশি অভিযান চালানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল