বিডি নিউজ ৬৪: বসতভিটা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামের সহিদুলের স্ত্রী পারভিন বাড়ির পাশে ছাই ফেলতে যায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হয় তার স্বামী সহিদুল ও আশিরুল (৪০) নামে এক প্রতিবেশী।
উল্লেখ্য, বসতভিটার ৮ শতক জমি নিয়ে সহিদুলের সঙ্গে একই এলাকার নবাব ও দুলালের বিরোধ চলছিল। এ ব্যাপারে রানিশংকৈল থানার ওসি রেজাউল করিম জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল