বিডি নিউজ ৬৪: পোল ভল্ট বললেই সের্গেই বুবকার নাম মনে আসে সবার। এই কিংবদন্তি অলিম্পিকেও ভিন্ন উচ্চতার একজন। ৩৫ বার বিশ্ব রেকর্ড ভেঙেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের পর ইউক্রেনের প্রতিনিধিত্ব করা বুবকা। আরো কিছু নাম আছে এই ইভেন্টে। কিন্তু পোল ভল্টে থিয়াগো ব্রাজ দা সিলভার নাম কে শুনেছে! এই স্বল্প পরিচিত পোল ভল্টারই রিও অলিম্পিকের স্বাগতিকদের আনন্দে ভাসালেন আজ বাংলাদেশের মঙ্গলবারে। ফ্রান্সের অলিম্পিক চ্যাম্পিয়ন রেনদ লাভিলেনিকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতেছেন দা সিলভা।
রোমাঞ্চকর ছিল এই প্রতিযোগিতা। যতোবার বাতাসে উড়েছেন দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছেন লাভেলেনি। কিন্তু ঘরের ছেলে দা সিলভাই শেষে ৬.০৩ মিটারের অলিম্পিক রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন! সোনা তার। রুপা লাভেলেনির। শেষে ৬.০৮ মিটার উচ্চতা পেরোতে চেয়েছেন লাভেলেনি। কিন্তু ভাগ্য সাথে থাকেনি। ৫.৯৮ মিটারে জিতেছেন রুপা। আমেরিকার স্যাম হেনড্রিক্স ব্রোঞ্জ জিতেছেন ৫.৮৫ মিটার উচ্চতায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল