(COMBO) This combination of pictures created on August 15, 2016 shows Bahamas's Shaunae Miller diving to cross the finish line to win the Women's 400m Final during the athletics event at the Rio 2016 Olympic Games at the Olympic Stadium in Rio de Janeiro on August 15, 2016. / AFP PHOTO / OLIVIER MORIN

এক ডাইভেই স্প্রিন্ট ইতিহাসের পাতায় বাহামার মিলার

বিডি নিউজ ৬৪: অ্যালিসন ফেলিক্স ট্র্যাকে নেমেছিলেন তার পঞ্চম অলিম্পিক সোনা জিতে নিতে। জিতেও যাচ্ছিলেন। কিন্তু তাকে নাটকীয়ভাবে হতাশ করে রিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার দৌড়ের মুকুট নিজের মাথায় তুলে নিলেন শনাই মিলার। একেবারে শেষ মুহূর্তে ডাইভ দিয়ে ফিনিশিং লাইন পেরিয়েছেন বাহামার এই স্প্রিন্টার। ৪৯.৪৪ সেকেন্ডে তিনি জিতেছেন সোনা। আর রুপা জিতেছেন ফেলিক্স। জ্যামাইকার শেরিকা জ্যাকসন পেয়েছেন ব্রোঞ্জ। ফেলিক্স চার বছর আগে লন্ডনে ২০০ মিটারের সোনা জিতেছিলেন। এ নিয়ে সাতটি অলিম্পিক পদক জিতলেন তিনি। অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সবচেয়ে সফল মার্কিন নারী অ্যাথলেট হলেন এই বিশ্ব চ্যাম্পিয়ন।

এটাকে বলা হচ্ছে অলিম্পিক ‘আপসেট’। কারণ, মিলার ফেভারিট ছিলেন না মোটে। গত বছর অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফেলিক্সকে চ্যালেঞ্জ দিয়েছিলেন। তার পেছনে থেকে রুপা জিতেছিলেন। এবার মিলারের নাটকীয়তায় ৪৯.৫১ সেকেন্ড সময় নিয়ে ফেলিক্স পড়লেন পেছনে। শেরিকার টাইমিং ৪৯.৮৫।

২২ বছরের মিলার দেখিয়েছেন দুর্দান্ত সাহস। প্রথম ৩০০ মিটারে এগিয়ে ছিলেন। পরে আরো লিড তৈরি করেছিলেন। কিন্তু ২০১২ অলিম্পিকের ২০০ মিটার চ্যাম্পিয়ন ফেলিক্স উঠে আসেন। ৩০ বছরের দৌড়বিদ শেষটায় ছাড়িয়ে যাচ্ছিলেন মিলারকে। মিলার ফিনিশিং লাইনে উপায় না দেখে শেষ ব্যবধান তৈরি করতে নিজের শরীরটা শূন্যে তুলে ঝাপ দিলেন। তাতেই ফেলিক্সকে হতবাক করে তার আগে ফিনিশিং লাইনের ওপারে মিলার!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *