শরীয়তপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিডি নিউজ ৬৪: শরীয়তপুর সদর পৌরসভার পালং গ্রামে থেকে ৩০০ পিস ইয়াবাসহ অমিত কর্মকার (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শরীয়তপুর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রতন কর্মকারের ছেলে অমিত কর্মকার বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন বলে ডিবি পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ডিবি পুলিশের এসআই মো. ফয়সাল হাওলাদার পিপিএমসহ ডিবি পুলিশের একটি দল সদর পৌরসভার পালং গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন অমিত এর নিজ বাড়ি থেকে ৩০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। আটক করার পর তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেন। শুধু তাই নয় অমিত মাদকের একাধিক মামলার আসামি।

সূত্র আরো জানায়, অমিত কর্মকারের বিরুদ্ধে পালং মডেল থানায় ১৯/১ এর টেবিল ৯ এর খ ধারায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *