মিউজিক ভিডিওতে রমার ‘দৃষ্টির সীমানায়’

বিডি নিউজ ৬৪: প্রকাশিত হয়েছে এ সময়ের আলোচিত গায়িকা শারমীর রমার নতুন গান ‘দৃষ্টির সীমানায়’-এর ভিডিও। ‘তোমার ছায়া খুঁজে ফিরি পথেরই এপাশ ওপাশ/ভেজা হাওয়া ঘিরে থাকে শূন্য এ মনের আকাশ/ইচ্ছেগুলো যেনো ঝরাপাতা, অচেনাতে উড়ে যায়/দেখি না তোমায় আমি দৃষ্টির সীমানায়/হƒদয়ে ঝরে বৃষ্টি, নীরবে অঝর ধারায়’এমন কথায় গানটির সুর ও সংগীত করেছেন মানাম আহমেদ। লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভিডিওটি নির্মাণ করেছে স্টার মেকার্স।

গানটি প্রসঙ্গে রমা বলেন, ‘আমার অনেক প্রিয় একটা গান এটা। কয়েক মাস আগে গানটি করেছিলাম। এতদিন রেডিওতে বেজেছে। ভালো রেসপন্স পাওয়ার পর এবার ভিডিও প্রকাশ করেছি। আশাকরি সবাই পছন্দ করবেন।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘মানাম ভাই অনেক যত্ন নিয়ে গানটির সুর ও সংগীতায়োজর করেছেন। সুরের ওপর কথাগুলো লিখেছি। বৃষ্টির সঙ্গে একজন মানুষের নিঃসঙ্গতার কথা ফুটিয়ে তোলা হয়েছে গানটিতে। আমার বিশ্বাস সময় গড়ানোর সাথে সাথে গানটির রেসপন্স বাড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *