বিডি নিউজ ৬৪: ডুবে যাওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাজধানীর বাড্ডায় ধামাইখালে দুই যুবকের উদ্ধারকারী পিকআপ চালককে মৃত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী।
আজ সোমবার বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ধামাইখালের তিন নম্বর বেরাইদ ব্রিজের কাছে ডুবে নিখোঁজ হন পিকআপ চালক সারোয়ার (২৯)। তিনি উত্তর বাড্ডার বাসিন্দা ছিলেন।
বাড্ডা থানার ওসি এম এ জলি বলেন, বিকেল ৫টার দিকে দমকল বাহিনীর সদস্যরা সারোয়ারকে উদ্ধার করে।
এর আগে পুলিশ কর্মকর্তা জলিল জানিয়েছিলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র খালের পাশে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি খালের পানিতে পড়ে গেলে তাদের দুই জন ফুটবলটি তুলে আনতে গিয়ে তলিয়ে যেতে থাকে। পাশ দিয়ে এ দৃশ্য দেখে পিকআপ চালক সারোয়ার খাল থেকে তাদের উদ্ধার করেন।
পরে ফুটবলটি তুলে আনার জন্য নেমে নিখোঁজ হন সারোয়ার।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল