প্রথম ছবি মুক্তির আগেই দ্বিতীয় ছবিতে

বিডি নিউজ ৬৪: নির্মাতা শাহীন সুমন পরিচালিত ডেব্যু ছবি ‘পাগলের মতো ভালোবাসি’ এখনও মুক্তি পায়নি। এরই মধ্যে আরো একটি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নবাগতা অধরা খান। মিজানুর রহমান মিজানের পরিচালনায় নির্মিত হতে যাওয়া ছবির নাম ‘রাগী’। নির্মাতা মিজান দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের গুণী নির্মাতা শাহাদাৎ হোসেন লিটনের সহকারী হিসেবে কাজ করেছেন। এবার মিজান কাজ করবেন একেবারে শুরু থেকে। আর অধরাকে নিয়েই শুরু করতে চান নবযাত্রা। রবিবার (১৪ আগস্ট) রাতে ‘রাগী’ ছবিতে কাজের জন্য স্বাক্ষর করেছেন। ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন আবির।

মুক্তির আগেই কেন নতুন ছবিতে?
‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটির বেশ কিছু স্থিরচিত্র ও কিছু ভিডিও চিত্র সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেগুলোতে অধরার বডি ল্যাঙ্গুয়েজ তাঁকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।  এ ছাড়া অধরার টার্নিং পয়েন্ট প্রথম ছবিটাই শাহীন সুমনের মতো একজন গুণী নির্মাতার সাথে কাজ করা। শাহীন সুমনের দাবিও ছিল তিনি হিরে চিনতে ভুল করেননি।

এ বিষয়ে অধরা কালের কণ্ঠকে বলেন, আমি যেহেতু অভিনয় করতে এসেছি সেহেতু আমি অভিনয়টাকেই প্রাধান্য দিব। এ ক্ষেত্রে শাহীন সুমন ভাইয়ের ছবিটিতে আমি স্ট্রং এফোর্ট দিয়েছি। আমার সর্বোচ্চ দিয়ে আমি অভিনয়টা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা চলচ্চিত্র সংশ্লিষ্টরাই বলতে পারবেন। হয়ত সেখান থেকে পরিচালক মিজান আমাকে বেছে নিয়েছেন।  ছবির প্রসঙ্গে খুব শিগগিরই জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জানানো হবে বলে অধরা জানান।

অধরা বর্তমানে কাজ করছেন শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মত ভালোবাসি’ ছবিতে। আগামী ১৭ আগস্ট থেকে কক্সবাজারে ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অধরার বিপরীতে আছেন আসিফ নূর এবং সুমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *