বিডি নিউজ ৬৪: শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠেছে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা, পুষ্পাঞ্জলি অর্পণ, ভালোবাসা-বেদেনায় গোটা জাতি স্মরণ করছে বাঙালির এই মহান নেতা ও তার পরিবারকে। আজ সোমবার ভোর থেকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে লেকের ধারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের সাধারণ জনগণ। দুপুর পর্যন্ত সময়ে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে প্রতিকৃতি।
জাতির শোকাবহ এই দিনে হাজারো মানুষ এখানে এসে ভালোবাসার ফুল হাতে স্মরণ করেন ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে ধানমন্ডি-৩২ নম্বরে আসতে থাকেন মানুষ। সকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করা হয় এলাকাটি।
শ্রদ্ধা জানাতে প্রচণ্ড ভিড় উপেক্ষা করে দুপুরে বাবার কাঁধে চেপে এসেছিল ৮ বছর বয়সী এক শিশু। ফুল দেওয়ার পর সে বলে, কষ্ট হয়েছে এখানে আসতে। ফুল দিয়েছি, এখন খুব ভালো লাগছে। এবার বঙ্গবন্ধুর ছবি দেখবো।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল