১০৮ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

বিডি নিউজ ৬৪: রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা, করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি, সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় ১০৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩) খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ আগস্টের মধ্যে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *