বিডি নিউজ ৬৪: ফরিদপুরে দুইটি আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লাবলু মিয়া, আব্দুস সামাদ এবং জাকারিয়া শেখ। তাদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়।
আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব ৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-হাসান জানান, গত ১৩ আগস্ট রাতে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে ইমরুল শেখের বাড়িতে ডাকাতি ঘটনা হয়। ওই ডাকাতির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। তিনি বলেন, “আজ সোমবার ভোররাতে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, একটি রামদা এবং তালা ভাঙার সরঞ্জামাদিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল