প্রযুক্তি নিয়ে নানা প্রশ্ন ও বিশেষজ্ঞের উত্তর

বিডি নিউজ ৬৪: প্রযুক্তিবিষয়ক নানা সমস্যায় ভোগেনে প্রযুক্তিপ্রেমীরা। এ-সংক্রান্ত কিছু সমস্যার সমাধানে জবাব দিয়েছেন বিশেষজ্ঞরা।

১. সম্প্রতি আমি উইন্ডোজ ১০ আপডেট নিয়েছি। এর পর থেকে কম্পিউটার ক্র্যাশ করছে। সমস্যাটা কি হতে পারে?
উত্তর : আপনি একা এ সমস্যায় ভুগছেন, এমনটি নয়। হাজারো মানুষ একই ঝামেলা পোহাচ্ছেন। উইন্ডোজ ১০ অ্যানিভার্সারি আপডেট করে অসংখ্য মানুষ বিপদে পড়েছেন। মাইক্রোসফট মনে করছে, থার্ড-পার্টি সফটওয়্যার স্টার্টআপ প্রক্রিয়ায় এমন সমস্যা তৈরি করছে। এটাকে ঠিক করতে সিস্টেম মেইনটেইনেন্স ট্রাবলশুটার চালু করুন। এটা স্বয়ংক্রিয়ভাবে ছোটখাটো সমস্যা সমাধান করে এবং বড় সমস্যা চিহ্নিত করে দেয়। কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের ‘সিস্টেম অ্যান্ড সিকিউরিটি’তে একে খুঁজে পাবেন। সেখান থেকে ‘ফাইন্ড অ্যান্ড ফিক্স প্রবলেমস’ থেকে ‘রান মেইনটেইনেন্স টাস্ক’-এ যেতে হবে। প্রম্পটগুলো মেনে কাজ করতে থাকুন।

২. আমার রাউটারের মৃত্যু ঘটেছে। আমি এসি রাউটারের বিষয়ে এর আগেও শুনেছি। এগুলোর বিশেষত্ব কি?
উত্তর : পুরনো বি, জি এবং এন মডেল থেকে এক ধাপ উন্নত এসি রাউটার। বাড়িতে ভালো নেটওয়ার্ক পেতে হলে এসি রাউটার নিতে পারেন। এসব রাউটারের স্পেকট্রাল ব্যান্ডউইথ ৮x১৬০ মেগাহার্জ পাওয়া যায়। এতে আরো বেশি ডেটা আরো দ্রুত গতিতে মেলে।

৩. অনেকে বলেন, এসময় আইপ্যাড কেনাটা ভয়ংকর বিষয়। তারা কেনো এমন বলছেন?
উত্তর : আসলে কোনো বিশেষ উপলক্ষের ছাড় পেলে আইপ্যাড কেনা মন্দ নয়। অ্যাপল অতি জনপ্রিয় ব্র্যান্ড। সবাই এটাই কিনতে চান। তাই বিশেষ ছাড় পেলে কার না ভালো লাগে? যদি কিছু দিনের মধ্যে আইপ্যাড কিনতে চান, তবে নতুন ৯.৭ ইঞ্চি কিনতে পারেন। গত বছরের ১২.৯ ইঞ্চির মডেলের ছোট সংস্করণ এটি। বেশ শক্তিশালী এর পারফরমেন্স।

৪. আমার ছেলে সার্ফিং করতে করতে ফোনে ভিডিও করে। পানি থেকে স্মার্টফোন বাঁচানোর কোনো উপায় কি আছে?
উত্তর : ক্রোমা সেলফোন ড্রাই ব্যাগ যেকোনো স্মার্টফোনকে পানি থেকে বাঁচানোর সবচেয়ে সহজ উপায়। এতে আইফোন ৬ প্লাসের মতো বড় আকারের ফোন দিব্যি এঁটে যায়। এতে স্যামসাং গ্যালাক্সি এস৭-এর মতো ফোনও নিরাপদ থাকে। এই ব্যাগের মধ্যে ফোন রেখেও তার টাচ স্ক্রিন ব্যবহার করা যায়। সাধারণত আমাজনে এটি মেলে। দাম পড়ে ১৮ ডলার।

৫. ভ্রমণের সময় আমি আর আমার স্ত্রী ব্লুটুথ স্পিকার ব্যবহার করি। দুটো যন্ত্র থেকেই এর ব্যবহার আরো সহজ করা যায় কিভাবে?
উত্তর : এটি অ্যাপ আছে যার নাম অ্যাম্পমি। অ্যাপল এবং অ্যান্ড্রয়েডের জন্য এটি ফ্রি-তে মেলে। অ্যাপটি আপনাদের দুটো যন্ত্রেই ডাউনলোড করুন। একজন ব্যবহার করার সময় অন্যজন এতে প্রবেশ করতে চাইলে ‘স্টার্ট এ নিউ পার্টি’ অপশনটি ব্যবহার করুন। এবার দুজনই ব্যবহার করতে পারবেন। দুটো ফোন থেকেই গান পছন্দ করে বাজাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *