কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বিডি নিউজ ৬৪: জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ। আজ সোমবার সকালে প্রথম প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর।

এসময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার প্রলয় চিসিম, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *