নড়াইলে শিবিরের কেন্দ্রীয় নেতা আটক

বিডি নিউজ ৬৪: নড়াইলে শিবির পলাতক নেতা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক জাহিদ হাসানকে পাঁচটি ককটেল, জিহাদি বই এবং বেশ কিছু সিডিসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে সদর থানার বাগডাঙ্গা গ্রামে অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি  হাসান বাগডাঙ্গা গ্রামের রফিক শেখের ছেলে।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে জাহিদ হাসানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ককটেল ও জিহাদি বইসহ তাকে আটক করা হয়। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *