তিন্নির ডিভোর্স হয়নি, সমঝোতা ঘিরেও শঙ্কা

বিডি নিউজ ৬৪: অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবার মিডিয়ায় এল তার ব্যক্তিগত জীবন। অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার ভাঙ্গার পর বিয়ে করেছিলেন আদনান হুদা সাদ কে। তাদের একমাত্র সন্তান আরিশা। সেই সংসারেও এখন ভাঙ্গনের সুর উঠেছে।

সংসারে ব্যস্ত হয়ে পড়ায় একসময়ের জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে। স্বামীর বিরুদ্ধে বেপরোয়া আচরণ, নির্যাতন আর অসংগত আচরণের অভিযোগ তার। এসব কারণে মাস দুয়েক ধরেই স্বামীর বাড়ি ছেড়ে তিন্নি এখন তার মা-বাবার কাছে আছেন। আছেন বলতে প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছেন।

স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে তিন্নি সংবাদমাধ্যমকে জানান, এখনও তাদের ডিভোর্স হয়নি। স্বামী আদনান সমঝোতার চেষ্ঠা করছেন। তবে সমঝোতা হলে আবার একই আচরণের শিকার হবার আশঙ্কায় ভুগছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *