মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রের মুত্যু

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ খান (৯) নামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ মঠবাড়িয়া পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডের সবুজনগর মহল্লার নির্মাণ শ্রমিক মো. ফিরোজ খানের ছেলে ও স্থানীয় আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বসতঘরের উঠানের পাশ দিয়ে টানা একটি বিদ্যুৎ লাইনের তারে রোদে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিল ইউসুফ। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *