বিডি নিউজ ৬৪: যথেষ্ট পরিমাণ পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এ কথা সবাই জানেন। দেহে তরল পদার্থের পরিমাণ ভারসাম্যপূর্ণ রাখতে এবং সংযোগস্থলগুলোতে আরাম দিতে পানি জরুরি। চোখ ও মুখের আর্দ্রতার জন্যও পানি দরকার। সবচেয়ে বড় কথা হলো, পানি দেহের তাপমাত্রা আদর্শ পর্যায়ে রাখতে সহায়তা করে। এসব ছাড়াও পানির কাজের কথা বলে শেষ করা যাবে না।
তবে ওজন নিয়্ন্ত্রণে পানির ভূমিকা সম্পর্কে আমরা খুব কমই জানি। বিশেষজ্ঞরা জানান, যারা ওজন নিয়্ন্ত্রণে নানা কার্যক্রম গ্রহণ করছেন তারা নির্দ্বিধায় পানিকে অন্যতম সহায়ক হিসাবে গ্রহণ করতে পারেন। কিভাবে কাজ করে পানি? উত্তরগুলো জেনে নিন।
১. ব্যায়ামকে ফলপ্রসূ করে : আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ব্যায়ামের সময় পানি খেলে তা সরাসরি ওজন নিয়্ন্ত্রণে সহায়তা করে। আবার এ সময় পানি না খেলে শরীরচর্চার উপকারিতা কমে যায়। কাজেই ব্যায়ামের সময় যথেষ্ট পরিমাণ পানি খাওয়া জরুরি।
২. বিপাকক্রিয়া সুষ্ঠু করে : জার্নাল অব এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম-এ বলা হয়, প্রতিদিন ৩-৪ লিটার পানি খেলে বিপাক্রিয়ার ৩০ শতাংশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আরো বেশি খেলে দেহের বাড়তি ক্যালোরি পোড়ে।
৩. অযথা ক্ষুধা দূর করে : অনেকের মাঝে মধ্যে ক্ষুধা লাগে। কিছু ক্ষুধা আছে যা আসলে ক্ষুধা না। এমনিতেই ক্ষুধা ভাব আসে। এমন ক্ষুধায় কিছু খাওয়া যায় না। কিন্তু ভাবটা থেকেই যায়। এ ক্ষেত্রে পানি বেশ কার্যকর। অনেকে এমন ক্ষুধায় বেশি বেশি খান। ফলে ওজন বৃদ্ধি পায়। যদি এমন ক্ষুধাকে পানি দিয়ে রুখে দেওয়া যায় তবে ওজন নিয়্ন্ত্রণে থাকবে।
৪. পানীয়ের সেরা বিকল্প : অনেক সময় বেভারেজ খেতে কার না মন চায়? কিন্তু চিনিপূর্ণ এসব পানীয় স্থূলতার অন্যতম কারণ। এ ছাড়া ডায়াবেটিস ও নানা রোগ দেখা দেয় বেভারেজে। এ ক্ষেত্রে পানি হতে পারে সেরা বিকল্প। ২০১৫ সালে বিএমসি পাবলিক হেলথ-এ প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়, প্রতি ৩.৪ আউন্স খাবার পানি গ্রহণ করলে বেভারেজ থেকে আসা ০.৭ ক্যালোরির ঝক্কি থেকে বেঁচে যায় মানুষ।
৫. বিষাক্ত উপাদান দূর করে : পানি দেহের বিষাক্ত উপাদান দূর করে। একই স্বাদের পানি বেশি খেতে বিরক্ত লাগতে পারে। পানিতে সামান্য লেবুর রস, শসা ইত্যাদি দিলে ভিন্ন স্বাদ মেলে। এসব পানি বিষাক্ত উপাদান দূরীকরণে বেশ কার্যকর। ওজন নিয়ন্ত্রণেরও সহায়ক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল