বিডি নিউজ ৬৪: বছর খানেক আগে ন্যুড সেলফি এবং ন্যুড ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। যদিও পরে জানা যায় সেলফি তিনি তোলেননি। তাঁর মতো দেখতে কোনো নারীর কারসাজি ছিল এটি। তবে ভিডিও নিয়ে বিস্তর পানিঘোলা হয়।
বছর ঘুরে গেলেও বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না রাধিকার। সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিপুল প্রশংসিত ছবি ‘পার্চড্’-এর একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। দৃশ্যটি যে ছবি থেকেই নেয়া হয়েছে তা একপ্রকার নিশ্চিত। এখানে রাধিকার সঙ্গে অভিনয় করেছেন আদিল হুসেন। আজয় দেবগানের ব্যানারে তৈরি এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে বিপুল প্রশংসিত। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। মনে করা হচ্ছে সেখান থেকেই এই দৃশ্যটি তুলে ছড়িয়ে দেয়া হয়েছে ইন্টারনেটে।
তবে বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি রাধিকা। কীভাবে দৃশ্যটি ইন্টারনেটে ছড়াল তা নিয়ে রীতিমতো বিস্মিত সকলে। রাধিকা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সুরভিন চাওলা, আদিল হুসেন, লেহর খান, রিদ্ধি সেন প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল