বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুপ্রিয়া গাইন (১৮) নামে এক কলেজছাত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তের ভাই হরষিতকে আটক করেছে। আজ রবিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার ভেন্নবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুপ্রিয়া ভেন্নবাড়ি গ্রামের বিশ্বেস্বর গাইনের মেয়ে এবং কোটালীপাড়া শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রী।
নিহতের মা নয়ন গাইনের অভিযোগ থেকে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার সীমান্তবর্তী টুঙ্গিপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের অবতর বল্লভের ছেলে অশোক বল্লভ দীর্ঘদিন যাবত আমার মেয়েকে কলেজে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। গতকাল শনিবার রাতে সে আমার মেয়েকে ফুসলিয়ে ঘরের বাইরে নিয়ে যায়। রাত ৩ টার দিকে সুপ্রিয়াকে বিছনায় না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে বের হই। কিন্তু কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি। আজ রবিবার দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের একটি মৎস্য ঘেরপাড়ে একটি আম গাছে আমার মেয়েকে ওড়ানা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এ সময় তার দু-পা বাঁধা ছিলো। আমার ধারণা, ওই বখাটেসহ তার সঙ্গিরা আমার মেয়েকে নির্যাতনের পর তাকে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, অভিযুক্ত অশোক বল্লভের সাথে সুপ্রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় প্রেমিক পলাতক রয়েছে। তার ভাই হরষিতকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের মা নয়ন গাইন মামলা দায়ের করেছেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল