বিডি নিউজ ৬৪: একাত্তর ও পঁচাত্তরের সেই অশুভ শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গুলশানে ও শোলাকিয়ায় বিভ্রান্ত কিছু তরুণ রক্তাক্ত হামলা করেছে। ফারাজের মতো সাহসী বাঙালি সন্তানেরা কোনো ভয় পায়নি। বাঙালিরা ভয়কে জয় করেই দেশ স্বাধীন করেছিল।
আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, শান্তির ধর্ম ইসলামকে যারা ব্যবহার করছে, তাদের খুঁজে বের করতে হবে। দেখতে হবে, কারা কী কারণে জঙ্গি হামলা করছে। তিনি বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যার যে সাহস করতে পারেনি, তা এ দেশের কিছু বিশ্বাসঘাতক করেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা আজ এখানে এসে কথা বলতে পারতাম না। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ তাঁর অবদান।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল