বিডি নিউজ ৬৪: বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারকেই নিঃস্ব করা হয়নি পাশাপাশি অপার সম্ভাবনাময় স্বাধীন বাংলাদেশকেও নিঃস্ব করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে অভিভাবক শূণ্য করার মাধ্যমে এদেশকে অনেক পিছিয়ে দেয়া হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
আজ সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
আশুলিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবিতে) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
স্থপতি ইয়াফেস ওসমান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে এগিয়ে আসার জন্যও তিনি আহবান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল