বিডি নিউজ ৬৪: ভোলা জেলার সাত উপজেলার মধ্যে দৌলতখান উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল দৌলতখানকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতখান উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আজম মুকুল এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মো. মনজুর আলম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার প্রমুখ। সভায় উপস্থিত দৌলতখান উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, মসজিদের ইমাম, কাজীসহ গণ্যমান্য ব্যক্তিদের বাল্যবিবাহকে না বলে প্রধান অতিথি আলী আজম মুকুল এমপি শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, এ উপজেলায় প্রায় দেড় লাখ মানুষ বসবাস করেন। এর আগে এমপি মুকুল প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দৌলতখান উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল