২৫টি স্থানে পানি বৃদ্ধি ও ৬০টি স্থানে হ্রাস

বিডি নিউজ ৬৪: ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। অপরদিকে গঙ্গা-পদ্মা এবং সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। দেশের নদ-নদীর ১টি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৫টি স্থানে পানি বৃদ্ধি ও ৬০টি স্থানে পানি হ্রাস পেয়েছে। নদ-নদীর ৩টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ২টি স্থানের তথ্য পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। আজ সকাল ৯টা থেকে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *