বঙ্গবন্ধুকে নিয়ে জিটিভির আয়োজন

বিডি নিউজ ৬৪: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জিটিভি আয়োজন একাধিক বিশেষ অনুষ্ঠান মালার। ১৫ আগস্ট সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘সিপাহী’ কাজী হায়াত পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন- মান্না, ইলিয়াছ কাঞ্চন, চম্পা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি’ ।  আশিক ইব্রাহিমের প্রযোজনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করবেন-গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক, এম পি ) ব্যারিস্টার ফজলে নূর তাপস (এম পি) এবং তারানা হালিম (মাননীয় প্রতিমন্ত্রী, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়)। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন কবি নির্মেলেন্দু গুণ। কবিতার শিরোনাম -আমি মুজিবের কথা বলবো। অনুষ্ঠানে কবি নির্মেলেন্দু গুণের ‘ভয়াল সে রাত’ কবিতাটি আবৃত্তি করবেন কবি ফারজানা করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানহা তাসনিয়া।  রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বাংলাদেশ ও বাংলাদেশ’। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরা হবে। রাত ১১টা   প্রচার হবে বিশেষ ডকুফিল্ম ‘দ্য স্টোরি অব লিজেন্ড’। ডকুফিল্মটির চিত্রনাট্য করেছেন বিংকু রিয়াজ।   অরিন্দম মূখার্জী বিংকুর প্রযোজনায় অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে- বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং ১৫ই আগষ্টকে। ডকুফিল্মটিতে কণ্ঠ দিয়েছেন এবং অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *