অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের যাত্রা শুরু

বিডি নিউজ ৬৪: ইউরোপে কর্মরত সাংবাদিকদের ঐক্যের প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু হলো অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের। গতকাল সন্ধ্যায় ইতালীর রাজধানী রোমের বেস্ট ওয়ের্টান প্রেসিডেন্ট হোটেলে অল ইউরোপ বাংলা প্রেসক্লাব (আয়েবাপিসি)’র ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুরুতে শোকের মাস আগস্টে, ভাষা আন্দোলনের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। রোমের প্রবীণ সাংবাদিক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এরপর মনিরুজ্জামান মনিরকে সভাপতি, আবু তাহিরকে সাধারণ সম্পাদক এবং সেলিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আগামী ৪৫ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *