অভাবের তাড়নায় বহুদিন শুধু কলা খেয়ে কাটিয়েছেন বিপাশা

বিডি নিউজ ৬৪: ক্যারিয়ার শুরুর দিনগুলো মোটেও সুখকর ছিল না তার। বলা হচ্ছে বলিউড তারকা বিপাশা বসুর কথা। সিনেমা জগতে পা রাখার শুরুর সময়টা অনেক সংগ্রাম করতে হয়েছিল তাকে। অভাব-অনটন ছিল সে সময়ের নিত্যসঙ্গী। জীবনধারণের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছিল বিপাশাকে। সে সময় পাশে সাবেক প্রেমিক ডিনো মারিয়া ছিলেন। তাদের প্রেমের কথা ভারতীয় গণমাধ্যমে প্রথমে প্রকাশ না পেলেও মহেশ ভাটের ‘রাজ’ ছবিতে কাজ করতে গিয়ে জানাজানি হয়। মুম্বাইতে তখন ডিনোর হাত ধরেই পথ চলতেন বিপাশা। সুখ-দুঃখ ভাগ করে নিতেন দুজন। পরে সে সম্পর্ক না টিকলেও এখনও ডিনোকে সঙ্গী করে কাটানো জীবনের কষ্টের মুহূর্তের কথাগুলো মনে পড়ে বিপাশার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সময়ে নিজের নিরাপত্তার জন্যে সবসময় একটি হাতুড়ি সঙ্গে রাখতেন। একটি বালিশও সঙ্গে রাখতেন। কারণ মাঝে মাঝেই তিনি ক্যাবে ঘুমিয়ে পড়তেন। বিপাশা আরও বলেন, ক্যারিয়ারের শুরুতে যাত্রাপথ খুব কঠিন ছিল। কিন্তু বাবা-মাকে জানাতাম না কিছুই। তখন বেশ কিছুদিন এমনও গেছে যখন খাবার কেনার জন্য টাকাও থাকতো না। শুধু কলা খেয়েই কাটিয়েছি বহুদিন। ডিনোর সঙ্গে ১০ টাকা দিয়ে এক থালা খাবার কিনে ভাগ করে খেতাম। সেসব দিনগুলোর কথা মনে পড়লে চোখের জল ধরে রাখতে পারি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *