৪৫ কোটি রুপি পারিশ্রমিক দিতে হবে অক্ষয়কে

বিডি নিউজ ৬৪: গোটা ছবির জন্য এক কোটি টাকা পারিশ্রমিক নেন অনেকেই। কিন্তু ১ দিনের জন্য ১ কোটি রুপি!

এখন বলিউডে প্রচলন হয়েছে অভিনেতা-অভিনেত্রীরা লভ্যাংশের একটি অংশ নেন। কিন্তু দিনপিছু টাকা কেউ এতদিন নেননি। অক্ষয় কুমার সেটাই মনে হয় চালু করলেন। জলি এলএলবি সেকেন্ড সিজনে তিনি দিনপ্রতি ১ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন।

মানে অক্ষয় যতদিন কাজ করবেন, তত কোটি টাকা ঢুকবে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে। শোনা গেছে, ছবিতে অক্ষয়ের যেটুকু শট আছে, তার জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় লাগছে। অর্থাৎ অক্ষয় কুমার একটি ছবি থেকে পারিশ্রমিক হিসেবেই আয় করছেন ৪০ থেকে ৪৫ কোটি রুপি।

প্রোডাকশনের কাজে যদি আরও দেরি হয়, তবে টাকার অঙ্ক আরও বাড়বে। সেটা যাতে না হয়, মনেপ্রাণে সেই চেষ্টা করছেন প্রযোজকরা।

জলি এলএলবি-তে আরশাদ ওয়ার্সির জায়গায় এসেছেন অক্ষয় কুমার। কিছুদিন আগে আরশাদ জানিয়েছেন, ছবির সিকুয়েলে তাঁরই থাকার কথা ছিল। কিন্তু ফক্স স্টার স্টুডিও কোনো বড় স্টারকে ছবিতে চেয়েছিল। ফলে বাদ পড়তে হয় আরশাদকে।

আরশাদের এই কথা ভালোভাবে নেননি অক্ষয়। তাঁকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ”আমি কিছু জানি না। প্রযোজকরা জানেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *