এই কলেজে জিনস পরে আসতে পারবে না

বিডি নিউজ ৬৪: মেয়েদের পোশাক বিতর্ক নতুন কিছু নয়। তাঁরা কী পরবেন কী না তা নিয়ে মাঝেমধ্যেই বিতর্ক বাধে। এবার সেই তালিকায় ভারতের পাটনা বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ।

মগধ মহিলা কলেজের ফতোয়া, কলেজের মেয়েরা জিনস পরে আসতে পারবেন না। পরিবর্তে ওই কলেজে চালু করা হচ্ছে ড্রেস কোড। কলেজে আসতে হলে সেই কোড মেনে গায়ে চড়াতে হবে পোশাক। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে মগধ মহিলা কলেজ কর্তৃপক্ষ।  নতুন কোড অনুযায়ী ছাত্রীরা কলেজে পরে আসতে পারবেন সালোয়ার-কুর্তি। সঙ্গে নিতে হবে দোপাট্টা। কলেজ ব্লেজারও পরিধান করা যেতে পারে।

তবে শুধু জিনসই নয়, শর্টস পরে আসাতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১৬ আগস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে ১,০০০ টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার নিয়ম না মানলে কলেজ থেকে নাম বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এতে অবশ্য বেজায় চটেছেন কলেজের ছাত্রীরা। তাঁরা এর বিরোধিতাও করেছেন। তাঁদের কথায়, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কলেজ কর্তৃপক্ষ। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *