বিডি নিউজ ৬৪: পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এদেশকে জঙ্গীমুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আজ জেলার খানসামা উপজেলা পরিষদ চত্বরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। দিনাজপুর জেলা তথ্য অফিস ও খানসামা উপজেলা প্রশাসন যৌথভাবে এ সভাল আয়োজন করে।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মতিন, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোখলেছুর রহমান, আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ এবং বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম চৌধুরী লায়ন বক্তৃতা করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হয়ে উঠছে, তখন উন্নয়নের গতিকে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্র হিসেবে জঙ্গীবাদী হামলা চালানো হচ্ছে। ইসলামের নামে এসব জঙ্গীবাদী হামলা করা হলেও শান্তির ধর্ম ইসলামের সাথে এর ন্যূনতম সম্পর্ক নেই।
বক্তব্য শেষে তিনি সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করার জন্য সকলকে শপথবাক্য পাঠ করান।
সভার শুরুতে ১৫আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে এক বিশাল র্যালী খানসামা উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল