মিউজিক ভিডিওতে খালেদা আক্তার কল্পনা

বিডি নিউজ ৬৪: বদঈ পর্দার জনপ্রিয় মুখ খালেদা আক্তার কল্পনাকে এবার দেখা যাবে গানের মিউজিক ভিডিওতে।  ‘নিশিরাতে’ নামে একটি গানে একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।  সম্প্রতি ভিডিওটির শুটিং হয়েছে। এতে মডেল হিসেবে আরও রয়েছেন আশফাক রানা ও সায়রা। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। গানটি নেওয়া হয়েছে সিডি চয়েস থেকে প্রকাশিত চলতি বছরের সবচেয়ে আলোচিত অ্যালবাম তাহসান ও ইমরানের দ্বৈত ‘মন কারিগর’ থেকে। কিছুদিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবে ভিডিওটির প্রচার শুরু হবে। ‘নিশিরাতে’ ইমরানের গাওয়া প্রথম ফোক গান। ভিডিওটি প্রযোজনা করছে সিডি চয়েস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *