‘পরাজিত শক্তি প্রতিশোধ গ্রহণ করতে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল’

বিডি নিউজ ৬৪: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি প্রতিশোধ গ্রহণ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত করতে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
তিনি বলেন, এ হত্যাকান্ডে সুবিধাভোগকারীদের তালিকা দেখলেই সে প্রমাণ পাওয়া যায়।
আজ মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে চারাগাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে তিন লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে ২টি করে গাছ বিতরণ করা হয়
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মন্ডল প্রমুখ।
জেলা প্রশাসক মো. সাইফূল হাসান বাদলের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবীরসহ আরো অনেকে ।
জিয়াউর রহমান যুদ্ধাপরাধী শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী আইনে তার ফাঁসি হওয়ার কথা। কিন্তু তারা সুবিধাভোগী। কেন, কাদের জন্য, এ বিষয়টি শিক্ষার্থীদের ভেবে দেখতে হবে?
জেলার ৯৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৩ হাজার ৬শ’ শিক্ষার্থীর মাঝে দুটি করে ছয় লাখ ৭ হাজার ২শ’ গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই চারা বিতরণ নিয়ে এখানে আজ উৎসব আমেজ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *