শেরপুরে জঙ্গিবাদ প্রতিরোধে কলেজ শিক্ষার্থীদের শপথ

বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ করলেন শেরপুরের নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে ওই কলেজ মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধী শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে হুইপ আতিউর রহমান আতিক জঙ্গিবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালে উপস্থিত কয়েকশত শিক্ষার্থী এ শপথ করেন। এ সময় শিক্ষার্থীরা হাত তুলে শপথ করে বলেন, তাঁরা কখনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেবেন না এবং প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. হায়দর আলী। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডু, ব্যবসায়ী আলহাজ মোফাজ্জল হক, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম।
পরে হুইপ ১২০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার থ্রি-পিস ও শাড়ি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *