যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

বিডি নিউজ ৬৪: যাত্রাবাড়ী মীর হাজীরবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম মুন্সি (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ইব্রাহিম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোস্তফা মুন্সির ছেলে।

নিহত ইব্রাহিমের বাবা জানান, মীর হাজীরবাগে তারা ভাড়া থাকেন। ইব্রাহিম একটি মাদ্রাসায় হাফেজি পড়াশুনা করতো। দুপুরে বাসা থেকে বের হয়ে মাদ্রাসায় যাওয়ার সময় বাসার গেট সংলগ্ন এক বিদ্যুতের খুটির সঙ্গে হাত লেগে সে পানিতে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া অপমৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *