অভিনয়কে বিদায় জানাচ্ছেন চিত্রাঙ্গদা সিং?

বিডি নিউজ ৬৪: সবকিছু ছাড়িয়ে বলিউডের এখন হট টপিক চিত্রাঙ্গদা সিং নাকি অভিনয়কে বিদায় জানাতে চলেছেন! যে সাফল্যের তিনি আশা করতেন তা না মেলায় কি এই সিদ্ধান্ত?  নাকি অন্য কোন কারণ রয়েছে এই ঘটনার পিছনে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বলিউডে।

চিত্রাঙ্গদার ঘনিষ্ট মহল থেকেই তার অভিনয় ছেড়ে দেওয়ার খবরটি প্রকাশ্যে এসেছে। ঘনিষ্ট মহল সূত্রে আরও জানা গিয়েছে,  চিত্রাঙ্গদা অভিনয় থেকে অবসর নিয়ে একটি প্রযোজনা সংস্থা খুলতে চাইছেন। প্রযোজনা এবং পরিচলনার কাজের প্রতি তার নাকি ভীষণ আগ্রহ তাই এই সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন।

শোনা যাচ্ছে, ছবি পরিচলনার ব্যাপারে বেশ সিরিয়াস তিনি। ইতোমধ্যেই নিজে একটা গল্পও লিখে ফেলেছেন। প্রযোজনা সংস্থা শুরু হওয়ার পরে নিজের চিত্রনাট্যের উপর ভিত্তি করেই প্রথম পরিচালনের কাজ করতে চান।

অন্য একটি সূত্রের খবর অনুযায়ী, ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির একটি ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করাকে কেন্দ্র করে পরিচালক কুশান নন্দীর সঙ্গে বচসায় জরিয়ে পড়েন। পরে তিনি পরিচালকের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তোলেন। কুশান নন্দীর অবশ্য সব অভিযোগ অস্বীকার করে চিত্রাঙ্গদার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন। অনেকে মনে করছেন এই ঘটনা থেকে হতাশ হয়েই চিত্রাঙ্গদা অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *