ভোলায় জামায়াত নেতা ও এক মাদক বিক্রেতা আটক

বিডি নিউজ ৬৪: ভোলায় জামায়াত নেতা ও এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় ১২১ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

ভোলা ডিবির ওসি আকতারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গতকাল শুক্রবার গভীর রাতে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় ওই ওয়ার্ডের অফিসার পাড়া থেকে মাদক বিক্রেতা আব্দুল কাদেরকে (২৮) আটক করে। এ সময় তার কাছ থেকে ১২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম আজাদকে (৪২) আটক করেছে ডিবি পুলিশ। আটক আবুল কালাম আজাদের বিরুদ্ধে হরতালের সময় নাশকতার অভিযোগে দায়ের করা গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলেও জানান ওসি। আটককৃতদের আজ শনিবার সকালে ভোলার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *