আপকামিং ছবি ‘টিউবলাইট’-এর শুটিংয়ের কাজে ভাইজান এখন লাদাখে। তিনি যখনই শুটিং করতে বাইরে যান তখন কেউ না কেউ তার সঙ্গে থাকেন। যেমন ‘বজরঙ্গী ভাইজান’ শুটিং করতে উনি কাশ্মীর গিয়েছিলেন| তখন তার সঙ্গে গিয়েছিল বোন অর্পিতা এবং ভায়রাভাই আয়ুষ শর্মা| তবে ভাইজান এবার সঠিক পার্টনারটিকেই বেছে নিয়েছেন। বান্ধবী লুলিয়া। যার সঙ্গে ভাইজানের বিয়ের কথাবার্তা প্রায় পাকা।
লেহ যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা| তবে সালমানকে শুধু সঙ্গ দেওয়া নয় লুলিয়ার নাকি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে লাদাখে গেছেন| উনি নাকি লেহ ও লাদাখের ওপর একটা ডকুমেন্টরি বানাচ্ছেন| ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন| সেখানকার স্থানীয় কিছু মানুষ তাকে এই ব্যাপারে সাহায্য করছে| ডকুমেন্টরিতে লাদাখের সৌন্দর্য তো ধরা পড়বেই; এছাড়া স্থানীয় মানুষের লাইফস্টাইলের খুঁটিনাটি বিবরণ থাকবে|
শোনা যাচ্ছে লুলিয়ার এই প্রয়াসে সালমান নাকি খুব খুশি | আশা করা হচ্ছে উনি হয়তো এই ডকুমেন্টরিকে কাজে লাগাবেন ‘টিউবলাইট’ ছবির প্রচারের সময়| সালমানের ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী লুলিয়া শুধুমাত্র ‘ সালমানের গার্লফ্রেন্ড‘ এই পরিচয়ে থাকতে চান না| তাই উনি ধীরে ধীরে নিজের পছন্দমতো কাজ করছেন। এবং আশা করছেন কাজের স্বীকৃতি পাবেন উনি । এছাড়াও তার নিজস্ব রোমানিয়ান রিয়েলিটি শো আছে যার নাম ‘ফার্মা ভেডেটেলর।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল