বিডি নিউজ ৬৪: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে মেহেরপুর জেলা যুবলীগ। আজ শনিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা যুবলীগের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাদু, গাংনী উপজেলা সভাপতি মোশাররফ হোসেন, মেহেরপুর শহর সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মালেক হোসেন মোহন, সাজিবুর রহমান সাজু, আরিফুল ইসলাম ডালিম, ইয়ানুস আলী, শহর যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর সভাপতি আরফ শেখ প্রমুখ।
সভায় জেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল