বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান ইউনিয়ন। আজ শনিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক ইসাহাক আলী, ইউনিয়ন নেতা আব্দুল রকিব, মাহাবুব এলাহী, পলাশ হোসেন, আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, সেলিম, শহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এদিকে, দুপুরে মেহরপুর আহাম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ শাহী আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক হেমায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন, অ্যাড. আসাদুল আযম, শিক্ষক রফিকুল হাসান, রফিকুল আলম প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল