বিডি নিউজ ৬৪: করণ জোহর পরিচালিত সুপার ডুপার হিট বলিউড মুভি ‘কাভি আলবিদা না কেহনা’ আজও দর্শকদের স্মৃতিতে অম্লান। সম্প্রতি দশ বছর পূর্ণ হলো ছবিটির। এই ছবিতে শাহরুখ খান-রানি মুখার্জির পাশাপাশি ছিল অভিষেক বচ্চন এবং প্রীতি জিনতা। এছাড়া বিগ বি অমিতাভ বচ্চনও ছিলেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এই ছবির মুক্তির দশ বছর পর অভিষেক বেশ নস্টলজিক হয়ে পড়লেন অভিষেক বচ্চন। উনি তাই সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট গল্প শেয়ার করেন সবার সঙ্গে। উনি কী ভাবে এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন‚ তার গল্প।
অভিষেক লিখেছেন “ আমি বিশ্বাসই করতে পারছি না সিনেমাটি দশ বছর পূর্ণ করছে। আমার জন্য এই ছবি খুব গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। আমার মনে পড়ে, আমি ‘ কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটা দেখতে গিয়ে করণের কথা ভাবছিলাম। ও আমার ছোটবেলার বন্ধু। এমনকী মাঝে মাঝেই আমার দাদাগিরিও সহ্য করে। কিন্তু ওকে কীভাবে বলবো যে এই ছবিটা দেখার পর ও আমার প্রিয় পরিচালকদের একজন হয়ে উঠলো? ওকে কীভাবে বলবো যে আমিও ওর ছবিতে অভিনয় করতে চাই?
আমি মাঝে মাঝেই ‘কাভি খুশি কাভি গম’ ছবির সেটে যেতাম। ছবির সেট‚ শ্যুটিং দেখে আমি বিহ্বল হয়ে পড়তাম এবং মনে মনে ভাবতাম “ অভিষেক তুমি লেগে থাকো একদিন ঠিক তুমি ওর ছবিতে অভিনয় করার সুযোগ পাবে।”
আমার মনে আছে ‘ধূম’ ছবির সাকসেস পার্টিতে করণ এসে আমাকে বললো পরের দিন একজন খুব বড় পরিচালক আমার সঙ্গে দেখা করতে চান এবং আমাকে একটা ছবি অফার করতে চান। পরের দিন পূর্বনির্ধারিত সময় করণ এসে উপস্থিত হলো। ২০ মিনিট ধরে আমি ওর সঙ্গে নানা বিষয় কথা বললাম। কিন্তু তখনো সেই পরিচালক এলেন না। তাই আমি বাধ্য হয়ে করণকে জিজ্ঞেস করলাম “ করণ‚ তুমি যে পরিচালকের কথা বলেছিলে সে কোথায়? “উত্তরে করণ বললো “ আমি তোমার সামনে কুড়ি মিনিট ধরে বসে আছি।”
ওই মুহূর্তটা আমি কোনদিন ভুলতে পারবো না। বেশ কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম করণ আমাকে ওর ছবিতে নিতে চায়। আমি আবেগবপ্রবণ হয়ে গিয়ে করণকে জড়িয়ে ধরলাম। এবং একই সঙ্গে প্রতিজ্ঞা করলাম ওর নাম আমি ডোবাবো না। আশা করি সেই প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছি।
করণকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। বাবাকে ধন্যবাদ‚ শাহরুখ‚ রানি‚ প্রীতিকেও ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য। ছবির পুরো টিমকেই আমি ধন্যবাদ জানাতে চাই।
আমার মনে হয় একজন অভিনেতার এমন ছবি করা উচিত যাতে বহু বছর পর ওই ছবির কথা মনে পড়লে ঠোঁটে হাসি এবং চোখে জল এসে যায়। আর মন গর্বে ফুলে ওঠে। ‘কাভি আলবিদা না কেহনা’ সেরকমই একটা ছবি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল