বাগেরহাটে আইএস পরিচয়ে হত্যার হুমকি, গ্রেপ্তার ১

বিডি নিউজ ৬৪: বাগেরহাটে আইএস পরিচয়ে কলেজশিক্ষক ও ব্র্যাক কর্মকর্তাতে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ায় অসিত কুমার দাস (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে বাগেরহাট শহররের দশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দশানী এলাকার মৃত মনিন্দ্রনাথ মনিলাল দাসের ছেলে। তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামে।

মাগেরহাট মডেল থানার এসআই মো রাজেত আলী জানান, গত দুই সপ্তাহ আগে মোড়েলগঞ্জের সেলিমাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক অরুণ কুমার চক্রবর্তী ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের বাগেরহাট সদর শাখার ব্যবস্থাপক বিকাশ চন্দ্র বসুকে আইএস পরিচয়ে দুই দফা চিঠি দিয়ে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।

ওই কলেজশিক্ষক ও এনজিও কর্মকর্তা বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ কলেজশিক্ষকের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত অসিত কুমার দাস পুলিশের কাছে হাতে লিখে চিঠি পাঠাবার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় বাগেরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *