সাটুরিয়ায় সাপের কামড়ে কাঠমিস্ত্রির মৃত্যু

বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের কামড়ে মুকুল দাস (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে ওঝার কাছে ঝাড়-ফুঁক শেষে হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

মৃত মুকুল দাস সাটুরিয়া সদর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত রমেশ দাসের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলম হোসেন এ তথ্য ‍জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *