কনক চাঁপার ‘রাতের জলসাঘর’

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনক চাঁপা তার ৩৫ বছরের সঙ্গীতজীবনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন। ‘রাতের জলসাঘর’ শিরোনামের গানটি দিয়ে মিউজিক ভিডিও তৈরি করেছেন কনক চাঁপার জীবনসঙ্গী মঈনুল ইসলাম।

‘রাতের জলসা ঘরে, নাচে চন্দ্রমুখী, দেবদাস জানে না সে দুঃখী’- গানটি দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখীকে কেন্দ্র করে তৈরি। গানটির গীতিকার হুমায়ুন কবির ও সুর করেছেন মঈনুল ইসলাম খান। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে বেঙ্গল স্টুডিওতে। মডেল হয়েছেন বিপ্লব সাহা, হিমি ও অনন্যা। এর কোরিওগ্রাফি করেছেন মুত্তাকিনুর ওয়াসেক।

নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে কনকচাঁপা বলেন, “দর্শক চাহিদা ও যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে মিউজিক ভিডিওটি করা হয়েছে। আশা করি দর্শকদের কাছে ভিডিওটি উপভোগ্য মনে হবে।”

আসন্ন ঈদুল আজহায় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে গানটি প্রচার হওয়ার কথা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *